স্টাডি সার্কেলের প্রশ্ন ও উত্তর
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ১৮:২১
স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ০৭ জানুয়ারি সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে আর্কিমিডিস’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া, সাবরিনা সুলতানা সেফা, সোহাদা রহমান, সাদিয়া আক্তার, আফিয়া আনজুম, সওদা ইসলাম ত্বোয়া, সাদিয়া ইসলাম মমি, নওশীন এহসান এশা, তানিশা রহমান, সিছাতুন্নেছা মিম, লাবিবা জামান হূদিতা, কামরুন্নাহার সুমা, সাদিয়া আফরোজ দিনা, সাবরিন তাবাচ্ছুম প্রমীম, শ্রেয়শী সমদ্দার, জারিন তাসনিম, নাফিছা আনজুম ও কারমাইকেল কলেজের ছাত্র সঞ্জীব কুমার চক্রবর্তীর্ , এবং প্রশান্ত কুমার ঘটক রায়।
১.আর্কিমিডিস কোথায় জন্মগ্রহণ করেন এবং কতসালে?
উত্তর :আনুমানিক খ্রিস্টপূর্ব ২৮৭ সালে সিসিলি দ্বীপপুঞ্জের সাইরাকিউস দ্বীপে জন্মগ্রহণ করেন ।
২.আর্কিমিডিস এর গুরুর নাম
লিখ ?
উত্তর:আর্কিমিডিস-এর গুরু ছিলেন জ্যামিতির জনক ইউক্লিডের প্রিয় ছাত্র ক্যানন।
৩.আর্কিমিডিস এর পরিচয় দাও।
উত্তর :শিশু যিনি বড় হয়ে হলেন বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিস। পিতা ফেইদিয়াস ছিলেন একজন জ্যোতির্বিদ। কৈশোর ও যৌবনে তিনি আলেকজান্দ্রিয়ায় পড়াশুনা করেছেন। অতি মেধাবী ও অধ্যবসায়ী আর্কিমিডিস-এর গুরু ছিলেন জ্যামিতির জনক ইউক্লিডের প্রিয় ছাত্র ক্যানন।
৪.আর্কিমিডিস কার রাজ দরবারে সম্মানিত বিজ্ঞানী হিসেবে মর্যাদা পান?
উত্তর :সম্রাট হিয়েরোর রাজদরবারের সম্মানিত বিজ্ঞানী হিসেবে মর্যাদা পান
৫.তাঁর কয়েকটি আবিষ্কারের নাম লিখ?
উত্তর :মুকুটের খাদ বের করার উপায়। লিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয় করতে সমর্থ হন। তিনি গোলীয় দর্পণের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশলও আবিষ্কার করেন।
৬.আনুমানিক খ্রিস্টপূর্ব ২১২ সালের একটি ঘটনার কথা উল্লেখ করো?
উত্তর:রোমান সেনাপতি মহান বিজ্ঞানী আর্কিমিডিসকে সচক্ষে দেখবার মানসে সৈন্যদের নির্দেশ দিলেন ,আর্কিমিডিসকে যেন হত্যা করা না হয়। বরং তাঁকে যেন সসম্মানে রাজদরবারে নিয়ে আসা হয়। সেনারা কেউ আর্কিমিডিসকে চিনতো না । হন্যে হয়ে খুঁজেও যখন বিজ্ঞানীর সন্ধান মিলল না, তখন তারা এক বৃদ্ধকে দেখলো খুব মনোযোগ দিয়ে নিজের ঘরের মেঝেতে গোল গোল কী যেন আঁকছে। তারা কৌশলে এই বৃদ্ধকেই রাজদরবারে হাজির করতে চাইলো আর্কিমিডিস পরিচয়ে। সেনাদের একজন বৃদ্ধকে তাদের সাথে যেতে হুকুম করলো। কিন্তু বৃদ্ধ মাথা না তুলেই বললেন— ব্যস্ত আছি। কাজ শেষ না করে যেতে পারবো না। বৃদ্ধের কণ্ঠের দৃঢ়তা এবং স্পর্ধা সহ্য করতে না পেরে সৈন্য একটানে কোমরের তলোয়ার বের করে ছিন্ন করলো বিখ্যাত বিজ্ঞানীর দেহ হতে মস্তক। সময়টা ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ২১২ সাল।
৭......পরিণতির জন্য অনুশোচনায় দগ্ধ হলেন?
উত্তর :রোমান সেনাপতি মার্কিউলাস
৮.আর্কিমিডিস সম্পর্কে তোমার অভিব্যাক্তি প্রকাশ করো?
উত্তর:আবিষ্কার পাগল একজন মানুষ।
৯..আর্কিমিডিসের প্রিয় বিষয় কি ছিল?
উত্তর: জানার জন্য গবেষণা করা।
১০.তাঁর মৃত্যু হয় কখন?
উত্তর :আনুমানিক খ্রিস্টপূর্ব ২১২ সাল।