নভোএয়ারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:১৪
বাংলাদেশের আকাশে জেট বিমানের যাত্রা শুরু করল বেসামরিক বিমান সংস্থা নভোএয়ার। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মািনালে বেসরকারি এ এয়ারলাইন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী লে. কর্ণেল (অব.) ফারুক খান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি