রজারের প্রথম একক ‘একা’
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:০৫
সম্প্রতি বাজারে প্রকাশ হলো তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী রজারের প্রথম একক অ্যালবাম ‘একা’। অ্যালবামটি প্রসঙ্গে রজার বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেই তবে অ্যালবামটি করেছি। আমার কণ্ঠের উপযোগী এমন ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজিয়েছি। এতে শিরোনাম গান হিসেবে স্থান পেয়েছে ‘ও প্রিয়া’ গানটি। সবকটি গানই শ্রুতিমধুর। সবকটি গানের লেখা ও সুর শহীদুজ্জামান স্বপনের।