পীরগঞ্জে আত্মহত্যাকারী
শিক্ষকের পরিবারকে
আর্থিক সহায়তা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫১
অভাবের তারনায় আত্মহত্যাকারী পীরগঞ্জ উপজেলার খনগাঁও-বিশ্বাসপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলিপ চন্দ্র রায় (৪০) এর পরিবারকে গত শনিবার ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ- রাণীশংকৈল) আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মদ ৫ হাজার টাকা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ১৩ হাজার টাকা ও ম্যানেজিং কমিটি ও শিক্ষক-কর্মচারী ১৩ হাজার টাকা অর্থাত্ মোট ৩১ হাজার টাকা সাহায্য প্রদান করেছেন বলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন চন্দ্র রায় জানান।