ফরিদপুরে শুরু হয়েছে জসীম পল্লীমেলা
তরিকুল ইসলাম হিমেল, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫৩
পল্লী কবি জসীমউদ্দীনের ১১০ তম জন্মবাষিকী উপলক্ষে ফরিদপুরে শনিবার থেকে শুরু হয়েছে পক্ষকালের জসীম পল্লী মেলা। শহরতলি অম্বিকাপুর কবির নিজ বাড়ির জসীম উদ্যানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশররফ হোসেন। ২৭ জানুয়ারি এ মেলা শেষ হওয়ার কথা রয়েছে।
ফরিদপুরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে জসীম মঞ্চে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মইনউদ্দীন আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জামিল হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য এসএম নূরুন্নবী প্রমুখ। পরে মন্ত্রী জসীম পল্লী মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।মেলায় প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ১১০টি সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করবে নাচ,গান ও নাটক।
এবারের মেলায় বাঁশ বেত, হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের ২শ’ ষ্টল বসেছে। এছাড়াও মেলায় থাকছে পুতুল নাচ, চারুকারু, সার্কস, মৃত্যুকূপ সার্কাস খেলা।