নাটোরে দুলুর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক উপমন্ত্রী এডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ নাটোর শহরে মানববন্ধন এবং সমাবেশ করে । সকালে শহরের আলাইপুরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার, নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ড্যাব জেলা শাখার সভাপতি ডা. আমিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আকতার হোসেন বাদশা, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রমুখ।