নীলফামারীতে তিনটি মাছের জন্য জেলে নিহত

মাছ নিয়ে বিরোধে লাথির আঘাতে জাহিদুল ইসলাম নামের (৪০) এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জেলে জাহিদুল ইসলামকে সোনারায় ইউনিয়নের শাহাদাত হোসেন বাচ্চা তার পুকুরে মাছ ধরার জন্য নামান। হাড়কাঁপানো শীতের মধ্যে জাল টেনে পুকুর থেকে মাত্র ৩টি ছোট ছোট মাছ ওঠে। জেলে জাহিদুল পারিশ্রমিকের বদলে মাছ ৩টি নিয়ে যেতে চাইলে বাচ্চা বাউয়ের পুত্র রিপন বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রিপন জেলে জাহিদুলের অণ্ডকোষে লাথি মারে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।