যৌতুক ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

বাল্যবিবাহ, যৌতুক, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোকিত রায়পুরা’র উদ্যোগে গতকাল রবিবার রায়পুরা উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে মহিলা পরিষদ, দুস্থ ও নারী উন্নয়ন সংস্থা, সেরাজ নগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ছিল প্রতিবাদ সভা। সভায় শীতল চন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলোকিত রায়পুরা’র সভাপতি মোঃ মোস্তফা খান, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম লিটন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, দপ্তর ও প্রচার সম্পাদক এ এইচ এম ইমরান প্রমুখ।