সংবাদ সংক্ষেপ

বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির অভিষেক বকশীগঞ্জ সংবাদদাতা\ জামালপুরের বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। রবিবার সওদাগর কমপ্লেক্সে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দিন, আবিরুজ্জামান আক্কাছ, হামিদুর রহমান প্রমুখ। সোনাতলায় আলোচনা সোনাতলা (বগুড়া) সংবাদদাতা\ সরকারের চার বছর পূর্তি উপলক্ষে শনিবার সোনাতলায় স্টেডিয়াম মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক আলহাজ্ব সরোয়ার মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু। বরুড়া কলেজে অনার্স চালুর দাবিতে মানববন্ধন কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা শনিবার মানববন্ধন করেছে। বরুড়া বাসস্ট্যান্ড সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. আবু সাঈদ, মো. নবি নেওয়াজ ইমন, মো. রাসেল, আবদুল্লাহ আল মামুন, মো. নজরুল ইসলাম, মো. রিপন, তামান্না আক্তার, ফরিদা আক্তার প্রমুখ। চলনবিল উন্নয়ন ফোরামের সমাবেশ চলনবিল সংবাদদাতা\ আগামী ১৮ জানুয়ারি ২টায় চলনবিল উন্নয়ন ফোরামের উদ্যোগের এলজিইডি ভবনে এক সুধীসমাবেশ ও প্রকাশনা উত্সবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ.কে.খোন্দাকার। এছাড়া চলনবিল এলাকার মন্ত্রীবর্গ, সংসদ সদস্যগণ,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে চলনবিলের সমস্যা-সম্ভাবনা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন প্রকৌশলী মমিন মজিবুল হক সমাজী। মনোহরগঞ্জে অসুস্থ মুক্তিযোদ্ধাকে হুইল চেয়ার প্রদান মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ শনিবার উপজেলার খিলা ইউপির লত্সর গ্রামে অসুস্থ মুক্তিযোদ্ধাকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। খিলা ইউনিয়নের লত্সর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সোবহান (৭২) দীর্ঘদিন থেকে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন। অসুস্থ এই মুক্তিযোদ্ধাকে একটি হুইল চেয়ার প্রদান করেছেন ইউপি সদস্য ইসমাইল হোসেন। বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের গণ-অনশন বগুড়া প্রতিনিধি \ বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আনাম রেক্কাতের প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবিতে গণ-অনশন করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার শহরের সাতমাথায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই গণ-অনশন কর্মসূচি পালিত হয়। গণ-অনশন চলাকালে সেখানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব। কোটালীপাড়ায় শিক্ষক ধর্মঘট কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ক্লাস বর্জনের মধ্যদিয়ে ১৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে । গত শনিবার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস রুমে তালা ঝুলিয়ে অফিস কক্ষে শিক্ষকরা অবস্থান করছেন। মাদারগঞ্জ সমিতির বৃত্তি প্রদান মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা\ শনিবার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকাস্থ মাদারগঞ্জ সমিতির উদ্যোগে কৃতী ছাত্রদের বৃত্তি প্রদান ও সম্মননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি। মহানগর দায়রা জজ জহুরুল হক,বি,এস,এম,এম,ইউ এর পরিচালক ব্রি. জেনারেল (অব) আ: মজিদ ভূঁইয়া, পুলিশ সুপার আশরাফুল ইসলাম , অ্যাডভোকেট জুলফিকার আলী বাবলু, আমিনুল ইসলাম মিন্টু প্রমুখ। রায়পুরায় শিক্ষকদের বিক্ষোভ রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ ১৭-দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার রায়পুরা কলেজ মিলনায়তনে শিক্ষকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিক্ষকগণ একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীরামপুর রেলগেইট এসে শেষ হয়। বামনায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল বামনা(বরগুনা) সংবাদদাতা\ বরগুনার বামনায় গতকাল রবিবার শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের উদ্যোগে পূর্ণাঙ্গ উত্সব ভাতা, মেডিক্যাল ও বাড়িভাড়াসহ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের আহবায়ক মো. সামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বামনা মহিলা কলেজের প্রভাষক মো. হাবিবুর রহমান। আমতলীতে অগ্নিকাণ্ডে দশ দোকান ভস্মিভূত আমতলী (বরগুনা) সংবাদদাতা\ আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডে ভোর ৫টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা। মঞ্জু বিশ্বাসের দোকানঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। রাজৈরে শিক্ষকদের ধর্মঘট অব্যাহত টেকেরহাট(মাদারীপুর)সংবাদদাতা\ রাজৈর উপজেলার বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা সমস্ত স্কুল-কলেজ জাতীয়করণসহ ১৭ দফা আদায়ে ধর্মঘট অব্যাহত রেখেছে। ১২ জানুয়ারি থেকে এ ধর্মঘট শুরু হয়। রাজৈর উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারী মো. মাহবুবুর হোসেন শিকদার জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে । নাগরপুরে বিনামূল্যের বই টাকায় বিতরণ নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ২৫ নং কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যের বই টাকা নিয়ে বিতরণের অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভাষ্য অনুযায়ী- ছাত্রছাত্রীরা স্কুলে বই আনতে গেলে প্রতি ছাত্রছাত্রীদের নিকট থেকে ৪০ টাকা করে নিয়ে বই দেয়া হচ্ছে। আর যারা টাকা দেয়নি তাদেরকে বই দেয়া হয়নি। নাসিরনগরে এনজিও সমন্বয় কমিটির সভা নাসিরনগর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় পরিচালিত বেসরকারি এনজিওসমূহের কার্যক্রম সমন্বয় সংক্রান্ত এক সভা রবিবার উপজেলা নিবাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আশার ব্রাঞ্চ ম্যানেজার সাফিউদ্দিন আহমেদ। বটিয়াঘাটায় নারী দলের উদ্যোগে রাস্তা সংস্কার বটিয়াঘাটা(খুলনা)সংবাদদাতা\ উপজেলার ভান্ডারকোট গ্রামের কুন্ডুপাড়ায় পদ্মা নারী দলের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ গতকাল রবিবার থেকে শুরু হয়েছে। বৃষ্টির সময় ভেঙ্গে যাওয়া এবং অসমান হওয়া রাস্তায় চলাচলের সুবিধার জন্য পদ্মা নারী দলের সভানেত্রী সীমা কুন্ডুর নেতৃত্বে এ উদ্যোগ গ্রহণ করে। মেহেরপুরে বিএনপির প্রচারপত্র বিলি মেহেরপুর প্রতিনিধি \ আওয়ামী জোটের তিন গুণ- “গুম,অপহরণ আর মানুষ খুন”—এ স্লোগানকে সামনে রেখে ১৫ জানুয়ারি মানব প্রাচীরকে সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে রবিবার মেহেরপুর শহরে প্রচার-পত্র বিলি শুরু করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ প্রচার-পত্র বিলির সূচনা করেন। কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কুলাউড়া সংবাদদাতা\ কুলাউড়ায় বারুজীবী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার উপজেলার সালন হরি মন্দির প্রাঙ্গণে মেধাবী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। বারুজীবী সমাজ কল্যাণ সমিতির সভাপতি সত্য রঞ্জন দেবের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান। লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা\ লোহাগড়ায় সরকারি চাকরির বয়স ৩০ থেকে ৩৫ বছর করার দাবিতে লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। লোহাগড়া উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে রবিবার উপজেলা পরিষদের সামনে ৩০ মিনিট স্থায়ী এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন শাহ আলী সাইফুল্লাহ মামুন, কাজল পাল, নাহিদুজ্জামান সানি, ফয়সাল আহম্মেদ পরাগ, পলাশ, দিলরুবা ইয়াসমিন, মাহবুবুল আলম। হোমনায় শিক্ষকদের মতবিনিময় হোমনা সংবাদদাতা\ হোমনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আ.মজিদের মতবিনিময় সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল কবির খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ আ. মজিদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন ও প্রধান শিক্ষক আ. রহমান প্রমুখ।