কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উত্সবে
যাচ্ছে লালটিপ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:০৩
ভারতীয় হাইকমিশন ও পশ্চিম বঙ্গের যৌথ আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব।’ আগামী ৮ থেকে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই ‘বাংলাদেশ উত্সবে প্রদর্শনীর জন্য ৭টি চলচ্চিত্র চূড়ান্ত করেছে। এরমধ্যে শীর্ষ তালিকায় তারা রেখেছে তরুণ পরিচালক স্বপন আহমেদের প্রথম চলচ্চিত্র ‘লালটিপ’। এছাড়াও প্রদর্শনের জন্য মনোনীত চলচ্চিত্রের তালিকায় রয়েছে নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, মোস্তফা সারওয়ার ফারুকীর ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ, নাসিরউদ্দিন ইউসুফের ‘গেরিলা’, গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ ও মোরশেদুল ইসলামের ‘দূরত্ব’।