গেন্ডারিয়া কিশলয় কচি কাঁচার মেলার শীতকালীন শিক্ষা শিবির

গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা আয়োজিত তিন দিনব্যাপী দ্বাদশ শীতকালীন শিশু শিক্ষা শিবির মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক মুনির চৌধুরী তাঁবু ও জহির রায়হান তাঁবু শিরোনামে দুই দলে বিভক্ত হয়ে মেলার প্রায় একশ’ দশ শিশু শিক্ষার্থী এ শিক্ষা শিবিরে অংশগ্রহণ করে। ১০ জানুয়ারি প্রধান অতিথি থেকে প্রথম দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার গাজী মোহাম্মদ মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পোশাক শিল্প রপ্তানি এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট মহিউদ্দিন ফারুকী। ১১ জানুয়ারি তাঁবু জলসায় প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা অধ্যাপক বুলবুল মহলানবীশ। ১২ জানুয়ারি সমাপনী দিবসে শিশুদের নাচ, গান, আবৃত্তি, অভিনয়, গল্প বলা, বিতর্ক, প্যারেড, পিটি, তাঁবু সজ্জা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম। মেলার পরিচালক মোহাম্মদ শফিউর রহমান দুলু এতে সভাপতিত্ব করেন। -প্রেস বিজ্ঞপ্তি