সেলিম আল দীনের প্রয়াণ দিবস আজ

নাট্যাচার্য সেলিম আল দীনের ৫ম প্রয়াণ দিবস আজ। দিবসটি পালনে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। তার হাত ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই বিভাগের যাত্রা শুরু হয়। তিনি এই বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় সেলিম আল দীন স্মরণে শোভাযাত্রা। ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন এর উদ্বোধন করবেন। বেলা ১১টায় সেলিম আল দীন স্মরণে দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন তার স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা। পুরাতন কলাভবন সংলগ্ন মৃত্মঞ্চে বেলা সাড়ে ১১টায় বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ‘রয়েছে শিকড়ের গান’। এরপর রয়েছে স্বপ্নদলের পরিবেশনায় ‘পুণ্যশোক হে সেলিম আল দীন’ শীর্ষক সঙ্গীত-কোরিওগ্রাফি উপস্থাপনা। এরপর মাহাদেব সঙযাত্রা সম্প্রদায়ের পরিবেশনায় ‘সঙযাত্রা’। সবশেষে শ্রী গৌরাঙ্গ কৃষ্ণলীলা সম্প্রদায়ের পরিবেশনায় রয়েছে ‘কৃষ্ণলীলা’।