মহিলা জজ এসোসিয়েশনের সভাপতি নুরুন নাহার মহাসচিব হোসনে আরা

বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বেগম নুরুন নাহার ওসমানী এবং মহাসচিব হয়েছেন বেগম হোসনে আরা আকতার। সম্প্রতি রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত সংগঠনের ৩৩তম বার্ষিক সাধারণ সম্মেলনে ২৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, তিনজন সহসভাপতি বেগম তানজিনা ইসমাইল, বেগম লুত্ফা বেগম ও বেগম জেসমিন আরা বেগম। যুগ্ম-মহাসচিব বেগম শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বেগম তাবাসসুম ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বেগম হাসিনা রৌশন জাহান, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বেগম লুবনা জাহান। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহিলা জজ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা। -প্রেস বিজ্ঞপ্তি