কুমিল্লার বিজয়পুর ইউপি

উপ-নির্বাচনে বিএনপিপন্থি প্রার্থী নির্বাচিত

গতকাল রবিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউপি উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার প্রাক্কালে ব্যাপক সহিংস ঘটনায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ভাংচুর ও বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একজন এ এসআই দুই কনস্টেবল এবং তিন আনসার সদস্যসহ ১০ জন আহত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশকটি গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রব জিলানী (তালা) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি মোঃ আইনুল হক পুলিশ ও আনসার সদস্য আহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।