সিংগাইরে স্বামীর হাতে স্ত্রী খুন

স্বামী দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে কাজের মেয়েকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে সিংগাইর উপজেলার বায়রা ফেরদৌস মাস্টারের বাড়িতে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেরদৌস মাস্টারের ছেলে মুকুল হোসেন (৩৫) একজন মাদক সেবী। স্ত্রী নার্গিস আক্তারের (২৬) কাছে সে মাদক সেবনের টাকা চাইলে স্ত্রী তাকে বারন করে। কথা কাটাকাটির একপর্যায়ে মুকুল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় গৃহপরিচারিকা সাথি (৪২), বাধা দিতে গেলে মুকুল তাকেও আঘাত করে। এক সন্তানের জননী নার্গিস আক্তার ঘটনাস্থলে মারা যান। সাথিকে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। গ্রামবাসী ঘাতক মুকুলকে ইউনিয়ন পরিষদে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।