কাপাসিয়ায় শিক্ষিকা
অপহরণ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৭
গাজীপুরের কাপাসিয়ায় এক সহকারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় অপহূতার স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, উপজেলার নামিলা গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কন্যা ও ঘোসেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়াকে (২৪) নেত্রকোনা জেলার মদন থানা এলাকার জাহাঙ্গীর (৩০) নামের এক বখাটে পাপিয়ার স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। পরে জাহাঙ্গীর পাপিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে পাপিয়ার আত্মীয়রা তা এড়িয়ে যান। পরে শিক্ষক মাসুদের সাথে পাপিয়াকে বিয়ে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে তাকে উঠিয়ে নেয়ার পায়তারা করে আসছিল। গত শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে টোক বাসস্ট্যান্ড এলাকা থেকে জাহাঙ্গীর তার ৭/৮ জন সহযোগী নিয়ে মাইক্রোবাসে জোরপূর্বক তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, অপহূতাকে উদ্ধারের জন্য পুলিশের একটি দল নেত্রকোনা এলাকায় পাঠানো হয়েছে।