বরিশালে বিয়ের
প্রলোভন দেখিয়ে
যুবতীকে ধর্ষণ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৭
প্রেমের সম্পর্কে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা গ্রামের এক যুবতীকে বলে এক বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করা হয়। এ ঘটনায় গতকাল রবিবার সকালে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আল-আমিনকে গ্রেফতার করেছে। ধর্ষিতার অভিযোগ ও মামলার বিবরণে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামের এক দিনমজুরের যুবতী কন্যার সাথে একই গ্রামের মৃত খালেক সরদারের পুত্র আল-আমিন সরদার গত এক মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১০ জানুয়ারি ঐ যুবতীকে বাড়ি থেকে উপজেলার কমলাপুর গ্রামের তার নিকট আত্মীয় কবির সরদারের বাড়িতে নিয়ে যায়। সেখানে ওইদিন যুবতীকে ধর্ষণ করে পরের দিন সকালে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। ধর্ষিতা যুবতী বিষয়টি তার মাকে জানায়। গতকাল ধর্ষিতা ও তার মা থানায় এসে ধর্ষক আল-আমিন, তার সহযোগী হারুন সরদার ও কবির সরদারকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।