আড়াইহাজারে স্কুলছাত্রী
অপহরণ, ৪ জন
গ্রেফতার
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৯
আড়াইহাজারে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, শনিবার বিকালে লক্ষ্মীবরদী গ্রামের আর্বিন (১৪) নামে এক স্কুল ছাত্রীকে স্কুল ছুটির পর বাড়ী যাওয়ার পথে একই গ্রামের হাবু (২৫) অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে অপহূতার চাচা কাজী জহিরুল ইসলাম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত মূল অপহরণকারী হাবুর পিতা আবুল হোসেন টুকু, চাচা সাবেক ইউপি চেযারম্যান আবুল বাশার কাসু, পনির ও রোমানকে পুলিশ গ্রেফতার করে রবিবার জেলা কোর্টে প্রেরণ করে। তবে আর্বিনকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আর্বিনকে উদ্ধারের জন্য অভিযান চলছে।