যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকুক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:২১
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আগামী নির্বাচন কিভাবে হবে তা দেশের রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসেই নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র কোনভাবেই এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকুক। গতকাল রবিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত মজীনা সাংবাদিকদের একথা বলেন।