দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ২ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২ বরিউল আওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৩৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও শনি। আপনার শুভসংখ্যা ৬ ও ৮। শুভবার:শুক্র ও শনিবার। শুভরত্ন: নীলা ও হীরক। প্রকৃতিগতভাবে আপনি:ধৈর্যশীল ও নিয়মানুবর্তী। আপনি খ্যাতি চান, জনপ্রিয় হতে চান। আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য আপনার বন্ধু যেমন বাড়বে, তেমনি শত্রুও বাড়বে। সুকুমার বৃত্তির প্রতি আপনার রয়েছে দুর্ণিবার আকর্ষণ। বর্তমানকে নিয়ে আপনি ভাবেন বেশি। তাছাড়া রোমান্স ও বিপরীত লিঙ্গ আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হতে পারে। এজন্য জীবন হয়ে উঠতে পারে বর্ণাঢ্য ও ঘটনাবহুল তবে এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য ব্যক্তি ও ইচ্ছাশক্তিকে জাগ্রত করতে হবে। দূর ভবিষ্যেক সামনে রেখে পরিকল্পনা নিয়ে আপনাকে এগুতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:জামাল আবদুন নাসের, নিগ্রো নেতা মার্টিন লুথার কিং, এরিস্টটল ওনাসিস, মোস্তফা কামাল সৈয়দ, প্রীতিশ নন্দী, মোস্তাক আহমেদ, শফি বিক্রমপুরী, মোহাম্মদ নাসির আলী, নাসিমা সুলতানা, শমী কায়সার। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। চাকরিজীবীদেরকে সতর্ক থাকতে হবে। কর্ম পরিবর্তন অথবা বদলির সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে। উপকৃত কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সতর্ক থাকার চেষ্টা করতে হবে। কারো আচরণে বিব্রত বোধ করতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। দূরের যাত্রা শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ একতরফা প্রণয়াসক্ত হতে পারেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। দূরের যাত্রা শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ বাণিজ্যিক বিষয়াদিতে বুঝে-শুনে সিদ্ধান্ত নিন। কোনো ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। অধীনস্তদেরকে কাজে লাগাতে পারবেন। তবে কারো উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে নির্ভর করবেন না। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। কর্মক্ষেত্রে অধীনস্তদের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন অধীনস্তদের উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। রোমান্টিক যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। এ সহযোগিতা আপনার উন্নতিতে সহায়ক হতে পারে। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। সহকর্মীরা আপনার প্রতি কিংবা বিদ্বেষপরায়ণ হতে পারে। কান কথায় কান দেবেন না। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আপনজন কারো মৃত্যুতে শোকগ্রস্ত হতে পারেন। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ব্যবসায়িক প্রয়োজনে বাইরে যেতে হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততা পরিহার করার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। বিনোদন শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দিনটা খুব একটা ভালো নাও যেতে পারে। কোন ধরনের আইনগত ঝামেলা দেখা দিতে পারে। যৌথ ব্যবসায় নতুন বিনিয়োগ সাবধানে করুন। পার্টনারের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ জ্বর বা টাইফয়েড জাতীয় কোন অসুখে ভুগতে পারেন। চিকিত্সকের পরামর্শ নিন। সেবামূলক কাজে আনন্দ পাবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। প্রবাসীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বাকি-বকেয়া পরিহার করে চলার চেষ্টা করুন। নতুন বিনিয়োগ সতর্কতার সাথে করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। রোমঞ্চ ও বিনোদন শুভ।