জোকস
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ১৮:৫৭
ছেলে :মা তোমার চুল সাদা কেন?
মা :ছেলেমেয়েরা দুষ্টু হলে বাবা-মায়ের চুল সাদা হয়ে যায়।
ছেলে :ও বুঝেছি, তাই তো দাদীর মাথার চুল এত সাদা।
শিক্ষক :হাবলু, এবারও কিন্তু তোকে পরীক্ষায় প্রথম হতেই হবে।
হাবলু :চেষ্টা করব, স্যার। প্রশ্ন তো স্যার, এবারও আগের ছাপাখানাতেই ছাপতে দেবেন, তাই না?
শিক্ষক :এ কথা বলছিস কেন? তোর বাবা নির্ঘাত তোকে প্রশ্ন দেখান।
হাবলু :না, স্যার, বাবা প্রশ্ন দেখান না। তবে বাবার চোখের সমস্যা তো, তাই বাবার ছাপাখানার প্রুফটা আমিই দেখে দিই।
রুশ সৈনিকদের ক্লাশ নিচ্ছেন এক ক্যাপ্টেন। মাধ্যাকর্ষণ সম্পর্কে বুঝাচ্ছেন। তিনি বললেন, কোন কিছু যত উপরেই ছুঁড়ে দেওয়া হয় না কেন তা আবার মাটিতে এসে পড়বে।
হঠাত্ এক সৈনিক দাঁড়িয়ে জিজ্ঞেস করল, স্যার মাটিতে না পড়ে যদি পানিতে পড়ে তাহলে?
ক্যাপ্টেন :ওটা নৌবাহিনীর ব্যাপার তোমার না জানলেও চলবে।
প্রেমিক :একটা সমস্যা হয়ে গেছে। আমি তো ভুলে বাসায় টাকা রেখে এসেছি। কিন্তু এখনই আমার তিন হাজার টাকা দরকার।
প্রেমিকা :এটা তো কোনো সমস্যাই না। আমি তোমাকে বিশ টাকা দিচ্ছি। এই টাকা নিয়ে তুমি এখুনি বাসে করে বাসায় চলে যাও। তারপর তিন হাজার টাকা নিয়ে ঝটপট চলে এসো।