সোনাক্ষির আরও এক ধাপ!
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:০২
বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সালমানের কথায় আরও এক ধাপ স্লিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোনাক্ষি জানান, ‘দাবাঙ ২’ ছবিতে অভিনয়ের পর সালমান তাকে বলেছেন আরও স্লিম হওয়ার জন্য। আর তাই আবারও উঠে পড়ে লেগেছেন নিজের ফিগারকে বেবো সাইজ করার জন্য।