‘কঞ্জুস’-এর ৬০৮তম মঞ্চায়ন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:০৩
৬০০তম সফল মঞ্চায়নের পর বিনোদনপ্রিয় দর্শকদের জন্য আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে লোক নাট্যদলের দর্শকনন্দিত নাটক ‘কঞ্জুস’। মলিয়ের-এর ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকের ৬০৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। তারিক আনাম খান কর্তৃক রূপান্তরিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যজন লিয়াকত আলী লাকী।