শুরু হয়েছে ভাঙা তরী

দিগন্ত টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘ভাঙা তরী’। প্রতি সপ্তাহের রবি ও সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে এই ধারাবাহিকটি। এতে অভিনয় করেছেন—ফজলুর রহমান বাবু, শাহেদ শরীফ খান, মৌসুমী নাগ, মুক্তি, প্রাণ রায়, শিশির, আলিশা প্রধান, সঞ্জয় রাজ, ওয়াহিদা মল্লিক জলি, ফখরুল হাসান বৈরাগী।