প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়া
আশিষ সাহা, সিনিয়র সহকারি শিক্ষক (গণিত) মর্নিং গ্লোরী হাই স্কুল, ঢাকা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:০৯
অনুশীলনী-১ (গুণ)
যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে?
ক) গুণক খ) গুণ্য গ) গুণফল ঘ) ভাজ্য
উত্তর: গুণক।
২। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
ক) গুণক খ) গুণ্য গ) ভাজক ঘ) গুণফল
উত্তর: গুণ্য
৩। গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি?
ক) গুণ্য × গুণফল = গুণক
খ) গুণক × গুণফল = গুণ্য
গ) গুণ্য ÷ গুণক = গুণফল
ঘ) গুণ্য × গুণক = গুণফল
উত্তর: ঘ) গুণ্য × গুণক = গুণফল
৪। একাধিক অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা গুণ করতে কোন কোন প্রক্রিয়া দরকার হয়?
ক) গুণ ও ভাগ খ) যোগ ও বিয়োগ
গ) গুণ ও যোগ ঘ) যোগ ও ভাগ
উত্তর: গুণ ও যোগ
৫। তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
উত্তর: গ) ৩।
৬। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৯৯৯ সমান কত লিখতে হবে?
ক) ৯০০ + ৯৯ খ) ৯৯০ + ৯
গ) ১১১ × ৯ ঘ) ১০০০ - ১
উত্তর: ঘ) ১০০০ - ১।
৭। একটি বইয়ে ১৯৯ পৃষ্ঠা আছে। এমন ১৫টি বইয়ে কতটি পৃষ্ঠা আছে?
ক) ২৮৯৫ খ) ৮৯২৫ গ) ২৯৮৫ ঘ) ৯২৮৫
উত্তর: গ) ২৯৮৫
৮। সহজ পদ্ধতিতে গুণফল বের কর:
ক) ৫৬৭ × ৯৯
সমাধান
৫৬৭ × ৯৯
= ৫৬৭ × (১০০-১)
= (৫৬৭ × ১০০) - (৫৬৭ × ১)
= ৫৬৭০০-৫৬৭
= ৫৬১৩৩
উত্তর: ৫৬১৩৩
খ) ৯৯ × ৯৯০
= (১০০-১) × ৯৯০
= (১০০ × ৯৯০) - (১ × ৯৯০)
= ৯৯০০০-৯৯০
= ৯৮০১০
উত্তর: ৯৮০১০
গ) ৬২৭৩ ৯৯৯
= ৬২৭৩ (১০০০-১)
= (৬২৭৩ ১০০০) - (৬২৭৩ ১)
= ৬২৭৩০০০ - ৬২৭৩
= ৬২৬৬৭২৭
উত্তর: ৬২৬৬৭২৭
ঘ) ৮৫৯৩ × ৯৯০
= ৮৫৯৩ × (১০০০-১০)
= (৮৫৯৩ × ১০০০) - (৮৫৯৩ × ১০)
= ৮৫৯৩০০০-৮৫৯৩০
= ৮৫০৭০৭০
উত্তর: ৮৫০৭০৭০
৯। একটি সাইকেলের দাম ৫৮২৫ টাকা। এরূপ ১৬৫টি সাইকেলের দাম কত?
সমাধান: ১টি সাইকেলের দাম ৫৮২৫ টাকা
১৬৫টি ” ” (৫৮২৫ × ১৬৫) টাকা
= ৯৬১১২৫ টাকা।
এখানে, ৫৮২৫
×১৬৫
২৯১২৫
৩৪৯৫০০
৫৮২৫০০
৯৬১১২৫
উত্তর: ৯৬১১২৫ টাকা।
১০। এক রিমে ৫০০ তা কাগজ থাকে। ২৯৮টি রিমে কত তা কাগজ থাকবে?
সমাধান: ১ রিমে কাগজ থাকে ৫০০ তা
২৯৮” ” ” (৫০০ × ২৯৮) তা
= ১৪৯০০০ টাকা
এখানে, ৫০০
×২৯৮
৪০০০
৪৫০০০
১০০০০০
১৪৯০০০
উত্তর: ১৪৯০০০ টাকা
১১। একটি চেয়ারের মূল্য ৮০০ টাকা। এরূপ ২৬১৪ টি চেয়ারের মূল্য কত?
সমাধান: ১টি চেয়ারের মূল্য ৮০০ টাকা
২৬১৪” ” ” (৮০০ × ২৬১৪) টাকা
= ২০৯১২০০ টাকা
এখানে, ২৬১৪
×৮০০
২০৯১২০০
উত্তর: ২০৯১২০০ টাকা
১২। একটি নার্সারিতে ৫৮৩৪টি চারাগাছ আছে। এরূপ ৪৮৬টি নার্সারিতে কতটি চারাগাছ আছে?
সমাধান: ১টি নার্সারিতে চারাগাছ আছে ৫৮৩৪টি
৪৮৬টি” ” (৫৮৩৪ × ৪৮৬) টি
= ২৮৩৫৩২৪ টি
এখানে, ৫৮৩৪
×৪৮৬
৩৫০০৪
৪৬৬৭২০
২৩৩৩৬০০
২৮৩৫৩২৪
উত্তর: ২৮৩৫৩২৪ টি
১৩। একটি গুদামে ৮৩২৬টি কেজি চাল আছে। এরূপ ৬০২টি গুদামে কত কেজি চাল আছে?
সমাধান: ১ টি গুদামে চাল আছে ৮৩২৬ কেজি
৬০২টি” ” ” (৮৩২৬ × ৬০২) কেজি
= ৫০১২২৫২ কেজি
এখানে, ৮৩২৬
×৬০২
১৬৬৫২
৪৯৯৫৬০০
৫০১২২৫২
উত্তর: ৫০১২২৫২ কেজি