এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র

পদার্থবিজ্ঞান-দ্বিতীয়পত্র সাজেসন্স অধ্যায়-১ঃ স্থির তড়িত্ (Statical Electricity) সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ ১। সংজ্ঞা দাও/ বিবৃত কর/ কাকে বলে ঃ ক) স্থির তড়িত্ আবেশ খ) একক চার্জ গ) এক কুলম্ব ঘ) চার্জের তলমাত্রিক ঘনত্ব ঙ) সুষম তড়িত্ ক্ষেত্র, চ) তড়িত্ বিভব ছ) এক ফ্যারাড জ) ইলেকট্রন ভোল্ট, ঝ) কুলম্বের সূত্র ঞ) পরাবৈদ্যুতিক ধ্রুবক ট) তড়িত্ ক্ষেত্রের প্রাবল্য ঠ) ধারক ড) ধারকত্ব ২। তড়িত্ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব বলতে কী বোঝায়? ৩।কখন একটি চার্জিত পরিবাহীর বিভব শূন্য হয়? বিশদ প্রশ্নসমূহ ঃ ১। আবেশ প্রক্রিয়ায় একটি স্বর্ণপাত তড়িত্বীক্ষণ যন্ত্রকে কীভাবে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়, আলোচনা কর। ২। কুলম্বের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর। ৩। দেখাও যে, বায়ুতে অবস্থিত গোলাকার পরিবাহীর ধারকত্ব সংখ্যাগতভাবে ঐ পরিবাহীর ব্যাসার্ধেরগুণের সমান। ৪। চার্জিত ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিপাদন কর। ৫। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় কর। অধ্যায়-২ঃ তড়িত্ প্রবাহ ও বর্তনী (Electric Current & Circuit) সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ ১।সংজ্ঞা দাও/ বিবৃত কর/ কাকে বলে ঃ ক) তড়িত্ প্রবাহমাত্রা, খ) অ্যাম্পিয়ার গ) আপেক্ষিক রোধ ঘ) রোধের কালার কোড ঙ) রোধক, চ) ইলেকট্রনের তাড়ন বেগ ছ) পরিবাহীতা ২। ও’মের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর। ৩। রোধের সূত্রগুলো বিবৃত কর। এখান থেকে আপেক্ষিক রোধের সংজ্ঞা দাও। বিশদ প্রশ্নসমূহ ঃ ১।ইলেকট্রনের তাড়ন বেগের রাশিমালা নির্ণয় কর। ২।কার্শফের সূত্রগুলো চিত্রসহ বর্ণনা ও ব্যাখ্যা কর। ৩।কার্শফের সূত্রের সাহায্যে রোধ পরিমাপের হুইটস্টোন ব্রীজনীতি প্রতিষ্ঠা কর। ৪।ওহমের সূত্রের সাহায্যে হুইটস্টোন ব্রীজনীতি প্রতিষ্ঠা কর। অধ্যায়-৩ ঃ বিদ্যুত্ প্রবাহের তাপীয় ও রাসায়নিক ক্রিয়া (Heating & Chemical Effect of Electric Current) সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ ১।সংজ্ঞা দাও/ বিবৃত কর/ কাকে বলে ঃ ক) তাপের যান্ত্রিক সমতা/ তুল্যাঙ্ক খ) কিলোওয়াট ঘন্টা গ) B.O.T, ঘ) সীবেক ক্রিয়া ঙ) থমসন ক্রিয়া, চ) তড়িত্ প্রবাহের তাপীয় ক্রিয়া, ছ) ভোল্টামিটার জ) রাসায়নিক তুল্যাঙ্ক ঝ) তড়িত্ রাসায়নিক তুল্যাঙ্ক ২।একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে- ব্যাখ্যা কর। বিশদ প্রশ্নসমূহ ঃ ১। তাপ উত্পাদন সম্পর্কিত জুলের সূত্র থেকে দেখাও যে, ২। তড়িত্ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলো বিবৃত ও ব্যাখ্যা কর। ৩। দেখাও যে, কোন মৌলের তড়িত্ রাসায়নিক তুল্যাঙ্ক এর রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। অধ্যায়-৪ ঃ তড়িত্ প্রবাহের চৌম্বক ক্রিয়া (Magnetic Effects of Electric Current) সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ ১। সংজ্ঞা দাও/ বিবৃত কর/ কাকে বলে ঃ ক) টেসলা খ) হল ক্রিয়া গ) সান্ট ঘ) চৌম্বক ফ্লাক্স, ঙ) ফ্লাক্স ঘনত্ব চ) ভোল্টমিটার বিশদ প্রশ্নসমূহ ঃ ১। বায়োট-স্যাভার্টের সূত্র প্রয়োগ করে তড়িত্বাহী বৃত্তাকার কুন্ডলীর কেন্দ্রে ফ্লাক্স ঘনত্বের রাশিমালা প্রতিপাদন কর ২। সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি তড়িত্বাহী আয়তাকার কুন্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় কর। ৩। মূল প্রবাহের সাথে গ্যালভানোমিটারের প্রবাহ এবং সান্ট-এর প্রবাহের সম্পর্ক বের কর। ৪।কোন চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িত্বাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল বলের রাশিমালা প্রতিপাদন কর। অধ্যায়-৫ ঃ চৌম্বক পদার্থ ও ভূ-চুম্বকত্ব (Magnetic Material & Terrestrial Magnetism) সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ ১। সংজ্ঞা দাও/ বিবৃত কর/ কাকে বলে ঃ ক) কুরী বিন্দু, খ) চৌম্বক গ্রাহীতা গ) ডায়াচৌম্বক পদার্থ ঘ) প্যারাচৌম্বক পদার্থ, ঙ) ফেরোচৌম্বক চ) বিচ্যুতি, ছ) বিনতি, জ) চৌম্বক মধ্যতল ঝ) চৌম্বক দ্বিপোল ভ্রামক ঞ) ডোমেইন বিশদ প্রশ্নসমূহ ঃ ১।চিত্রসহ হিসটেরেসিস লুপ ব্যাখ্যা কর (চুম্বকায়ন চক্র)। ২।কোন স্থানের বিনতি নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা কর। ৩।কম্পন ম্যাগনোটোমিটারের সাহায্যে কোন স্থানের MH নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।