ওয়ানডে দলে ফিরলেন ক্লার্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
দুই ম্যাচ বিশ্রামে থাকার পরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরে এসেছেন নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। মেলবোর্নের প্রথম ওয়ানডেতে ১০৭ রানের বিশাল জয়ের পরে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামা স্বাগতিক অস্ট্রেলিয়াকে এডিলেডের দ্বিতীয় ম্যাচে সহজেই ৮ উইকেটে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরায় শ্রীলংকা। আর তাই দল নির্বাচন পদ্ধতি নিয়ে সাবেক তারকাদের ব্যাপক সমালোচনার মুখে তৃতীয় ওয়ানডেতে অভিজ্ঞদের ফিরিয়ে আনতে বাধ্য হয় নির্বাচক প্যানেল। ক্লার্ক ছাড়াও ইনজুরির ঝুঁকি থেকে রক্ষা পেতে বিশ্রাম দেয়া দুই ফাস্ট বোলার মিশেল জনসন এবং মিশের স্টার্চও দলে ফিরেছেন। স্কোয়াড : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলী, জেভিয়ার দোহার্টি, মোয়েসিস হেনরিকস, ফিলিপ হিউজ, ডেভিড হাসি, মিশেল জনসন, গে¬ন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাককে, মিশেল স্টার্চ, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।