আবাহনী চ্যাম্পিয়ন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৪০
টেবিল টেনিস মহিলা লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। মহিলা লিগে আবাহনী পাঁচ ম্যাচের মধ্যে সব কয়টিতে জিতেছে। পাঁচটির মধ্যে চার ম্যাচ জিতে রানার্সআপ হয়েছে ডেসটিনি। পুরুষ বিভাগে শেখ রাসেল এবারও শিরোপা ধরে রেখেছে। প্রথম বিভাগ লীগে রাইজিং টি টি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল উডেন ফ্লোর জিমনেসিয়ামে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সচিব নূর মোহাম্মদ।