চট্টগ্রামে অপহূত শিশু হাতিয়ায় উদ্ধার অপহরণকারী গ্রেফতার
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৪
গত শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন নারিকেলতলা হক সাবের গলির বাসিন্দা রফিকুল ইসলামের ৪ বছরের শিশুকন্যা রাবেয়া বেগমকে অপহরণ করে নিয়ে এসে মেয়ের মার কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের রহমত উল্লাহ স্বপন (২৪)। রাবেয়ার মা অপহরণকারীর বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণের অভিযোগে পতেঙ্গা থানায় মামলা করেন। গোপন সূত্রে খবর পেয়ে হাতিয়া থানার এস আই শাহজাহানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার সকালে অপহরণকারী রহমত উল্লাহ স্বপনকে গ্রেফতার করে এবং শিশু রাবেয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।