গ্যাস সিলিন্ডারের মূল্য কমানো প্রয়োজন

গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির কারণে সারাদেশে গাছ কেটে জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। গ্যাস সিলিন্ডারের মূল্য কমানো হলে লোকজন সংসারের রান্না-বান্নার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করবে এবং গাছ নিধন কমবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। তাই জরুরিভিত্তিতে গ্যাস সিলিন্ডারের মূল্য কমানোর জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. মজনু মৃধা, নারিশা খালপাড়, নারিশা, দোহার, ঢাকা