ছাত্র রাজনীতি আকর্ষণ হারাচ্ছে — যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান ছাত্ররাজনীতি সকলের কাছ থেকে আকর্ষণ হারাচ্ছে। এখন এমন ছাত্রনেতা দেখতে চাই যাকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভালোবাসবে। যে হবে সকলের জন্য আদর্শ। গত রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএসবিএমবি) আন্তর্জাতিক কনফারেন্স-২০১৩-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । যোগাযোগমন্ত্রী আরো বলেন, ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে। যদি ভালোরা রাজনীতি থেকে দূরে সরে যান তাহলে খারাপ মানুষ পরবর্তীতে এমপি-মন্ত্রী হবেন। রাজনীতির মাঠ খারাপরা দখল করে নেবে এবং তাদের হাতে দেশ চলে যাবে। বিএসবিএমবি কনফারেন্স-২০১৩-এর আয়োজন কমিটির সভাপতি ও চবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।