রৌমারী সীমান্তে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে নির্যাতন করেছে বিএসএফ

কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্ত থেকে শেখ আব্দুল্লাহ (৫৫) নামে এক বাংলাদেশি দিনমজুরকে রবিবার আটক করে নির্যাতন চালিয়েছে ভারতীয় বিএসএফ। বিজিবি’র চাপের মুখে পতাকা বৈঠক শেষে ৩ ঘণ্টা পর ঐ ব্যক্তিকে ফেরত দিয়েছে বিএসএফ। দিনমজুর আব্দুল্লাহ রৌমারী উপজেলার ছাট ছাটকড়াইবাড়ী গ্রামের মৃত কহর উদ্দিনের পুত্র। বিজিবি ৬নং ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপি কোম্পানি কমান্ডার আব্দুল কাদের জানান, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে রবিবার সকাল ১১টার দিকে বাংলাদেশি ভু-খণ্ডের নোম্যান্সল্যান্ডের সরিষা ক্ষেতে কাজ করতে গেলে ভারতীয় দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা শেখ আব্দুল্লাহকে (৫৫) ধরে নিয়ে যায়।