রাঙ্গামাটিতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:২১
ক্লিন রাঙ্গামাটি গ্রীন রাঙ্গামাটি শ্লোগানকে নিয়ে রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন পর্যটন নগরীরূপে গড়ে তুলতে রবিবার বর্ণাঢ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি সেনা রিজিয়নের সহযোগিতায় পৌরসভা এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার সরোয়ার হোসেন, চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য উষাতন তালুকদার প্রমুখ। পরে রাঙ্গামাটি শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।