বার্ডফ্লু নিয়ন্ত্রণে বাজিতপুরে
‘কিল্ড ভ্যাকসিন’প্রয়োগ
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:২৩
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) রোগ নিয়ন্ত্রণে দেশে প্রথমবারের মত কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে এবং গাজীপুর জেলায় দুটি স্থানে পরীক্ষামূলকভাবে ‘কিল্ড (মৃত) ভ্যাকসিন’ নামক নতুন প্রযুক্তি প্রয়োগ কার্যক্রম জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে। এই ভ্যাকসিন প্রয়োগে সফলতা অর্জিত হলে সারাদেশে কিল্ড ভ্যাকসিন (টিকা) ব্যবহার শুরু করা হবে। উল্লেখ্য, ছয়মাসব্যাপী বাজিতপুর উপজেলায় এবং গাজীপুর জেলায় পরীক্ষামূলক এ কার্যক্রম চলবে।
এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমুল হক পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন, বিশেষ অতিথি মো. আশরাফ আলী, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; মো. আশরাফ আলী, যুগ্ম-সচিব, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ডা. মোছাদ্দেক হোসেন, পরিচালক (প্রাণী স্বাস্থ্য ও প্রশাসন) ও চিফ ভেটরিনারি অফিসার, মো. সিদ্দিকুর রহমান, জেলা প্রশাসক, কিশোরগঞ্জ, শেখ এ.কে.এম নূরুন্নবী বাদল, উপজেলা চেয়ারম্যান, বাজিতপুর, এ.এস.এম নওশাদ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মশিউর রহমান, সভাপতি, ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফজলে রহিম খান, ব্যবস্থাপনা পরিচালক, আফতাব বহুমুখী ফার্মস লিঃ।