নেত্রকোনা আওয়ামী
লীগে প্রাণচাঞ্চল্য
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা কাউন্সিল ২ মাসের মধ্যে সমাপ্ত করার নির্দেশ দেবার পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এদিকে ২ মাসের মধ্যে কাউন্সিল করতে ব্যর্থ হলে পুরানো কমিটি ভেঙ্গে দেবারও কথা বলা হয়েছে। তাই জেলা নেতৃবৃন্দ কাউন্সিল করার জন্য কিছুটা তত্পর বলে মনে হচ্ছে। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৪ সনে। এরপর আর কাউন্সিল হয়নি।
জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, এখন পর্যন্ত ইউনিয়নগুলোর কাউন্সিল শেষ হয়নি। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম জানান, জেলা কাউন্সিল হবে একথা জানার পর নেতা- কর্মী-দের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কাউন্সিল করার ব্যাপারে নেতা-কর্মীদের চাপ রয়েছে। তারা অবিলম্বে কাউন্সিল করতে চায়। তবে কবে নাগাদ কাউন্সিল হবে সে ব্যাপারে তিনি কোন নির্দিষ্ট সময়ের কথা বলতে পারেননি।