খুলনায় জামায়াতের
সহকারী সেক্রেটারি জেনারেল আটক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
গত রবিবার সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা নগরীর জিরো পয়েন্ট থেকে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমানকে আটক করেছে।
খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শাহ আলম জানান, সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকা যাওয়ার পথে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৬ এর সিনিয়র এএসপি রেজাউল করিম জানান,
গ্রেফতারকৃত জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও রাজশাহীতে পুলিশের ওপর হামলা মামলা রয়েছে।