কুমিল্লায় অস্ত্রসহ
নয় মামলার আসামি
গ্রেফতার
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
কুমিল্লায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি বাড়ি থেকে বিদেশি গুলিভর্তি পিস্তলসহ পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, ‘গ্রেফতারকৃত রেজাউলের বিরুদ্ধে রাসেল হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিস্ফোরকসহ পুলিশ আহত করার অভিযোগে সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানায় ৯টি মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে সে পলাতক।’ উল্লেখ্য, গ্রেফতারকৃত সন্ত্রাসী রেজাউল করিম সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লবপুর গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র।