মির্জাপুরে আন্তঃজেলা
মাদক ব্যবসায়ী
গ্রেফতার
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
চোরাইপথে আসা ৯৬০ ক্যান বিয়ারসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ইন্তাজুলকে (২২) পুলিশ গ্রেফতার করেছে। এ সময় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়কালে একটি চোরাই মাইক্রোবাস উদ্ধার হয়েছে। রবিবার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরনি নামক স্থানে এ ঘটনা ঘটে। রাতে মাদক ব্যবসায়ীদের মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-৫১-৩৯৭৪) কুরনি নামক স্থানে এলে পুলিশ মাইক্রোটি থামানোর জন্য সিগন্যাল দেয়। মাদক ব্যবসায়ীরা টের পেয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিছন থেকে তাদের ধাওয়া করলে গুলি বিনিময় হয়।