ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
নাকের ভিতরের রক্ত
নালীর টিউমারের
সফল অস্ত্রোপচার
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৪০
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথমবারের মত নাকের ভিতরের রক্তনালীর টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবু হানিফ এ অস্ত্রোপচার করেন। হাসপাতাল সূত্র জানায়, গত ২১ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের ফজলে রাব্বী (১৪) নাকের রক্ত পড়া রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময় তার নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে পরীক্ষার পর নাকের ভিতরে একটি রক্ত নালীতে টিউমার ধরা পড়ে। গত শনিবার অধ্যাপক ডা. মো. আবু হানিফ অস্ত্রোপচার করেন। বর্তমানে রোগী সুস্থ আছেন।