দর্শনা চিনিকলে
জমে উঠেছে
নির্বাচন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৪১
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন জমে উঠেছে। ২০ জানুয়ারি নির্বাচন। এ উপলক্ষে গতকাল রবিবার সভাপতি ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জনসহ ১৯টি পদের জন্য ৪৯ জন মনোনয়ন দাখিল করেছেন। শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান ও অত্র মিলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশাররফ হোসেন জানান, মোট ভোটার ১২৭৬ জন। উল্লেখ্য, এবার নির্বাচনে সভাপতি পদে আজিজুল হক , হাফিজুল ইসলাম, তৈয়ব আলী, ফারুক আহম্মেদ ও মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান এবং মনিরুল ইসলাম প্রিন্স প্রতিদ্বন্দ্বিতা করছেন।