জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স ১ম পর্ব ও অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা আগামী ১৪ ফেব্রুয়ারি এবং ২০১১ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।