প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

দৈনিক ইত্তেফাকে গত ১২ জানুয়ারি ‘রাজশাহী পাসপোর্ট অফিসে টাকার ভাগাভাগি টপ টু বটম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক রোজী খন্দকার। তিনি প্রতিবেদনটিকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। এক প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রকৃত ঘটনা এই যে, গত ১০ জানুয়ারি রাজশাহী মহানগরীর গোয়েন্দা পুলিশ পাসপোর্ট ও ভিসা অফিসের বাইরে থেকে দালাল সন্দেহে কিছু ব্যক্তিকে আটক করে। সেই আটককৃত ব্যক্তিরা পুলিশকে পাসপোর্ট অফিস সম্বন্ধে কিছু মিথ্যা ও বানোয়াট তথ্য দেয়। সেই তথ্যের সাথে বাস্তবতার কোন মিল নেই। প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে প্রতিবেদক কোন বানোয়াট তথ্য উপস্থাপন করেননি। পাসপোর্ট অফিসে আটক দালাল এবং তাদের জিজ্ঞাসাবাদকারী পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।