সাজেদা চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় যাওয়ায় এ সময় দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। গতকাল সোমবার দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী ১৭ জানুয়ারি দেশে ফিরবেন।