আজকের রাশিফল

আজ ৩ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৩ বরিউল আওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও শনি। আপনার শুভসংখ্যা ৮ ও ৭। শুভবার: শনি ও সোমবার। শুভরত্ন: নীলা ও এমেথিষ্ট। প্রকৃতিগতভাবে আপনি:আদর্শবাদী, কল্পনাপ্রবণ, রোমান্টিক ও কর্মতত্পর। নিজস্ব মানসিক জগতে বিচরণ করতে ভালোবাসেন। পরিবর্তন ও বৈচিত্র্য চান। ধরাবাধা জীবন আপনার পছন্দ নয়। ভ্রমণ আপনি ভালোবাসেন। ভ্রমণ করতে পারলে বইয়ের রাজ্যে বিচরণ করতে চান। ধর্মীয় ও অধ্যাত্মিক, অনুভূতি আপনার হূদয়ের গভীরে প্রোথিত। পরিস্থিতির প্রভাব কর্তৃত্ব ও দায়িত্বপূর্ণ কাজে নিয়োজিত হতে পারেন। জীবনে বাধা আসবে প্রচুর। তবে অধ্যবসায় আপনাকে সাফল্য ও প্রতিষ্ঠার পথে নিয়ে যাবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:আবিষ্কারক আর্থার ফ্লেমিং, এস্ট্রলজার ফজলুর রহমান, ড. এম. এ রশীদ, গোবিন্দ চন্দ্র দাস, চলচ্চিত্রকার মমতাজ আলী, কায়েস। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ দিনটি মোটামুটি শুভ ও সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসংযোগ বৃদ্ধি পাবে। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগ আছে। ব্যবসায়ী দিন খুব একটা ভালো যাবে না। নিজের খামখেয়ালির জন্য ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। অংশীদারী ব্যবসায় মতবিরোধ সৃষ্টি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ভুল বুঝাবুঝির আশংকা আছে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ মিডিয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় জড়িতদের সাফল্যের সম্ভাবনা আছে। কোন বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ শরীর খুব একটা ভালো যাবে না। খাওয়া-দাওয়ায় অনিয়ম না করলেই ভালো থাকবেন। নতুন পরিচয় কাজে লাগাবার চেষ্টা করুন। আপনার ব্যবহারে অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। পড়াশুনায় আরও বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করুন। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা অনুকূল বলা যাবে না। কোন ধরনের উদ্বেগ বা অনিশ্চয়তা দেখা দিতে পারে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না। যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ ব্যবসা ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিতে পারে। অবহেলার জন্য সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বাড়বে। কেউ আপনার প্রতি ইর্ষাপরায়ণ হয়ে কাজকর্মে বাধার সৃষ্টি করতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। সাংগঠনিক কাজে সাফল্য আসতে পারে। আজ অপরের প্রশংসা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ শত্রুপক্ষের তত্পরতা বাড়বে। শত্রুরা আপনার নামে বদনাম রটাতে পারে। সামাজিক কাজেও ব্যস্ত হতে পারেন। দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পাবে। পরপোকারের জন্য অর্থ ব্যয় হতে পারে। বিপরীত লিঙ্গের কারো সাথে নতুন করে যোগাযোগ হতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ভাব প্রবণতা পরিহার করুন। অতিরিক্ত উদারতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মোন্নতির যোগ আছে। সম্পত্তি সংক্রান্ত কোন ঝামেলা হতে পারে। আজ কাউকে কোন প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ স্থানীয় কারো সাথে ম তবিরোধী দেখা দিতে পারে। কোন আত্মীয় দ্বারা সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। কেউ আজ আপনার ভালো মানুষীর সুযোগ নিতে পারেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। সামগ্রিক পরিবেশ আজ আপনার অনুকূলে নাও থাকতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোন কন্যার ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। বৈবাহিক আলোচনা অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে, কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। পরিবারে কারো বিয়ের ব্যাপারে আলোচনা হতে পারে। আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে।