বিশ্বের উচ্চতম রেলপথ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ১৯:১৪
বিশ্বের রেলপথের ইতিহাসে অসামান্য নির্দশন হয়ে আছে উত্তর-পূর্ব চীনের কিংহাই-তিব্বত রেলপথটি। এই রেলপথটির দৈর্ঘ্য এক হাজার একশ বিয়াল্লিশ কিলোমিটার। এই রেলপথের নয়শত ষাট কিলোমিটারের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার ওপরে। আর এর উচ্চতম অংশটি পাঁচ হাজার বায়াত্তুর মিটার উচ্চতায় অবস্থিত। এটি মালভূমির উপর দিয়ে যাওয়া বিশ্বের সর্বোচ্চ ও দীর্ঘতম রেলপথ।