প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা বিভাগের উদ্যোগে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। এতে প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, বিভাগীয় প্রধান, ব্যবসা বিভাগের সভাপতিত্বে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ফাউণ্ডেশানের চেয়ারম্যান ও হোসেফ গ্রুপের চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি এবং ফাউণ্ডেশানের সদস্য ও আমান গ্রুপের চেয়ারম্যান জনাব এম. আমানউল্ল্যা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোনাশ বিশ্ববিদ্যালয়, অষ্ট্রেলিয়ার ফ্যাকাল্টি ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহম্মুদ আনোয়ারুল ইসলাম প্রমুখ। কর্মশালায় দেশের বিশ্ববিদ্যালয়, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানী, মোবাইল কোম্পানী, মিডিয়া, ভারত ও অষ্ট্রেলিয়া থেকে মোট ৫০ জন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।