স্টাডি সার্কেল

স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ১৪ জানুয়ারি সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘অতুল প্রসাদ সেন’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হলো। তোমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং anushilon.ittefaq10 @gmail.com-ই-মেইল অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দাও আগামী রবিবারের মধ্যে। প্রশ্নপত্রটি তৈরি করেছেন চন্দন বর্ম্মণ স্টাডি সার্কেলের প্রশ্ন ১.অতুল প্রসাদ সেন’র পরিচয় দাও। ২.তাঁর জন্ম স্থান কোথায় এবং কতসালে জন্মগ্রহণ করেন? ৩.অতুল প্রসাদ সেন’র জনপ্রিয় একটি গানের ৩ লাইন উল্লেখ কর। ৪.তিনি কি কি স্বতন্ত্র সঙ্গীতের সাধনা করেছেন? ৫.তাঁর সঙ্গীত কার গান বলে প্রতিষ্ঠা পেয়েছে? ৬.তাঁর গানের বৈশিষ্ট উল্লেখ কর? ৭.অতুল প্রসাদ সেন’র মৃত্যু সন লেখ। ৮.তিনি কোথায় মৃত্যুবরণ করেন? ৯.তাঁকে নিয়ে তোমার অভিমত ব্যক্ত কর। ১০. কোন গানটি তাঁকে চিরঞ্জীব করে রাখবে চিরকাল?