প্রাথমিক শিক্ষা সমাপনীর পড়া

হিন্দুধর্ম ও নৈতিকশিক্ষা

প্রথম অধ্যায় : ঈশ্বর ও জীবসেবা। জ্ঞানস্তরের প্রশ্ন। ১। কে সর্বশক্তিমান? ২। ঈশ্বর কি কি সৃষ্টি করেছেন? ৩। জীব ও জগত্ কার সৃষ্টি? ৪। ঈশ্বরের আরেক নাম কী? ৫। কে জীবের মধ্যেও অবস্থান করেন? ৬। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে কী বলে? ৭। জীব কী? ৮। আমরা ঈশ্বরের সেবা করে কী প্রকাশ করতে চাই? ৯। জীবনে চলার পথে ঈশ্বরের করুণা লাভ করতে চাই কেন? ১০। আমরা কার স্তব-স্তুতি করি? ১১। কাকে আমরা কাছে পেতে চাই? ১২। কে নিরাকার? ১৩। কাকে দেখা যায় না? ১৪। ঈশ্বরের কী কী প্রত্যক্ষ করা যায়? ১৫। জীব সেবা করলে কার সেবা করা হয়? জ্ঞানস্তরের/এক কথায় প্রশ্নের উত্তর। ১। ঈশ্বর। ২। মানুষ, জীব, জন্তু, সাগর, নদী, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, সবকিছু। ৩। ঈশ্বরের ৪। পরমাত্মা ৫। ঈশ্বর ৬। আত্মা ৭। জীব ঈশ্বর ৮। কৃতজ্ঞতা ৯। যাতে আমাদের মঙ্গল হয় ১০। ঈশ্বরের ১১। ঈশ্বরকে ১২। ঈশ্বর ১৩। ঈশ্বরকে ১৪। শান্তি ও গুণ ১৫। ঈশ্বরের