উদ্ভিদ কী প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?

প্রথম অধ্যায় :জীব ও আমাদের পরিবেশ জ্ঞানস্তরের প্রশ্ন: ১। জড় পরিবেশ নানাভাবে কার জীবনধারণকে প্রভাবিত করে? ২। জড় পরিবেশে কী কী রয়েছে? ৩। পরিবেশের কোন কোন উপাদানের সাথে জীবের সম্পর্ক রয়েছে? ৪। পরিবেশের কী কী উপাদান মানুষসহ উদ্ভিদ ও প্রাণীর জীবনকে প্রভাবিত করে। ৫। বায়ু ও পানি না থাকলে কারা বাঁচতে পারে না? ৬। উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কী কী অত্যন্ত গুরুত্বপূর্ণ? ৭। জীবজগতে কে একে অপরের সাহায্যে বেঁচে থাকে? ৮। উদ্ভিদের পাতায় কী থাকে? ৯। ক্লোরোফিল কী? ১০। কী উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে? ১১। উদ্ভিদ কী প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? ১২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করে তা কে গ্রহণ করে? ১৩। খাদ্যের জন্য কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? ১৪। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ছাড়ে? ১৫। কে শ্বাসকার্যে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন-ডাই-অক্সাইড ছাড়ে? জ্ঞানস্তরের/এক কথায় প্রশ্নের উত্তর। ১। জীবের। ২। পাহাড়, জঙ্গল, পুকুর, নদী, সমুদ্র, গ্রাম, শহর। ৩। আলো, বাতাস, তাপ, মাটি, আর্দ্রতাসহ পরিবেশের সমস্ত উপাদান। ৪। মাটি, পানি ও বায়ু ইত্যাদি উপাদান। ৫। উদ্ভিদ ও প্রাণী।৬। মাটি ও পানি। ৭। উদ্ভিদ ও প্রাণী। ৮। সবুজ কণিকা। ৯। উদ্ভিদের পাতার সবুজ কণিকা হচ্ছে ক্লোরোফি ১০। ক্লোরোফিন। ১১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। ১২। উদ্ভিদ নিজে। ১৩। পৃথিবীর সকল প্রাণী। ১৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। ১৫। প্রাণী।