সানি লিওনির পর এবার সানা খান

সম্প্রতি শেষ হলো ‘বিগ বস :সিজন ৬’। ভারতের সবচেয়ে বড় এই রিয়েলিটি শো’র তৃতীয় স্থান দখল করেছেন সানা খান। আর প্রতিবারই কেউ না কেউ ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে বলিউডে অভিনয়ের সুযোগ খোঁজেন। যেমনটা ঘটেছিল গত বছরের সিজনে। ‘বিগ বস :সিজন ৫’-এ এসেছিলেন ইন্দো-কানাডিয়ান পর্নস্টার সানি লিওনি। এই শো’তে সানি ট্রফি না পেলেও বলিউডে অভিনয়ের সুযোগটা ঠিকই পেয়ে যান। এবং পুরো উপমহাদেশে আলোচিত হন। ঠিক সানি লিওনির মতো এবার সানাও চান বলিউডে অভিনয় করতে। এমনকি এরইমধ্যে সানা খান একাধিক চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কথাও বলেছেন। অন্যদিকে ‘বিগ বস’-এর উপস্থাপক সালমান খানও সানা খানকে কথা দিয়েছেন সানা খানকে বলিউডে যুক্ত করার।